News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে যুবককে বর্বরোচিত মারপিটের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের জালে
Image

ধর্মনগরে যুবককে বর্বরোচিত মারপিটের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের জালে

আগরতলা, ২৭ জানুয়ারি : ধর্মনগরে যুবককে বর্বরোচিত মারপিটের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের জালে। মেয়ে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে গত ১৮ জানুয়ারি এক যুবককে গণধোলাই দেওয়া হয়েছিল। ওই ঘটনায় মূল অভিযুক্ত সহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, চন্দ্রপুর আপনজন ক্লাব এলাকার বাসিন্দা সাগর শুক্ল বৈদ্য। বর্তমানে সে এখন নয় পাড়ার সিরাম সরণীতে ভাড়া থাকে। নয়া পাড়ার মনসা বাড়ির সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তা নিয়ে ১৬ থেকে ১৭ দিন আগে সাগর রতন নামে এক ছেলেকে মারধর করেন।

গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে রতন, কৌশিক, অভি এবং আরো কিছু ছেলেকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে সাগরের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ। বাঁশ দিয়ে মারার পর যেসব জায়গা কেটে যায় সেসব জায়গায় লবন-মরিচ লাগিয়ে দেওয়া হয়েছিল। এলাকায় উপস্থিত মানুষরা এই অবস্থা দেখে ধর্মনগর থানায় খবর দিয়েছিল। গতকাল রাতে ওই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। 

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top