News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস আইন ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাবে : খাড়গে
Image

কংগ্রেস আইন ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাবে : খাড়গে

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস আইন ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাবে। শুক্রবার এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন বেঙ্গালুরুতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে একথা বলেন খাড়গে।

শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তাঁর দল সংবিধান, গণতন্ত্র এবং ন্যায়বিচার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে। বর্তমান সরকার পরিকল্পিতভাবে সংবিধানের স্তম্ভে আঘাত করছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। শুক্রবার বেঙ্গালুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন খাড়গে। কংগ্রেস সভাপতির সঙ্গে এদিন দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এবছরই সিদ্ধান্ত হবে আমরা সংবিধান, গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল্যবোধ রক্ষা করতে পারব নাকি আবার সেই যুগে পৌঁছব যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার পাবে না। খাড়গে জানান, ন্যায়বিচার, সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ভারতের মৌলিক স্তম্ভ। আজ, প্রতিটি ভারতীয়র থেকে সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলি ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে এবং সেগুলি বাদ দেওয়া হচ্ছে। কংগ্রেস সভাপতি বলেন, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলি রক্ষা করা আমাদের আজীবনের প্রতিশ্রুতি। এবছর ভারতের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার রক্ষা করা আমাদের আজীবন অঙ্গীকার।

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top