News Flash

  • Home
  • প্রধান খবর
  • উষা উত্থুপের উদ্দেশে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের
Image

উষা উত্থুপের উদ্দেশে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

কলকাতা, ২৬ জানুয়ারি, (হি.স.): পশ্চিমবঙ্গের সদ্যঘোষিত পদ্মভূষণ প্রাপক উষা উত্থুপের উদ্দেশে শ্রদ্ধা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শুক্রবার এক্স হ্যান্ডেলে সুকান্তবাবু লিখেছেন, “শিল্পকলার ক্ষেত্রে তাঁর অমূল্য অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পাওয়ার জন্য কিংবদন্তি মিসেস ঊষা উত্থুপকে আন্তরিক অভিনন্দন। আপনার আবেগ, প্রতিভা এবং উৎসর্গ আমাদের দেশের সাংস্কৃতিক ভূখণ্ডকে সমৃদ্ধ করেছে।”

জন্ম তৎকালীন মাদ্রাজে (অধুনা চেন্নাই)। কম বয়সেই তিনি কলকাতার বিভিন্ন নাইট ক্লাবে যেমন গান গাওয়া শুরু করেন। ট্রিনকাস নাইট ক্লাবে তাঁর স্বামীর সাথে তাঁর প্রথম দেখা হয়। প্রায় ওই একই সময়ে, তিনি বোম্বের (বর্তমানে মুম্বই) “টক অব দ্য টাওন” গান করেন যা বর্তমানে “নট জাজ বায় দ্য বে” নামে পরিচিত।ট্রিনকাস-এর পর, তিনি তাঁর গানের জন্য দিল্লি গিয়ে হোটেলে গান পরিবেশন করেন।

একদিন হঠাৎ করে একটি চলচ্চিত্র কলাকুশলীদের দল, যেখানে শশী কাপুরও ছিলেন, ঐ নাইট ক্লাব পরিদর্শন করতে আসে এবং তারা ঊষাকে সিনেমার প্লেব্যাক সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তাব দেন। এর ফলে, বলিউডে তার কর্মজীবন শুরু হয়, তিনি প্রথম “হরে রাম হরে কৃষ্ণ” (১৭১) সিনেমার গান করেন। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top