News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতার একলা চলার মন্তব্যে ধাক্কা বিরোধী শিবিরে, উজ্জীবিত গেরুয়া শিবির
Image

মমতার একলা চলার মন্তব্যে ধাক্কা বিরোধী শিবিরে, উজ্জীবিত গেরুয়া শিবির

কলকাতা ও নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলার মন্তব্যে বড়সড় ধাক্কা খেল বিরোধী শিবির। একইসঙ্গে এই মন্তব্যে উজ্জীবিত গেরুয়া শিবির। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি। আমি সবসময় বলেছি, বাংলায় আমরা একাই লড়ব। দেশে কী হবে তা নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু আমরা একটি ধর্মনিরপেক্ষ দল এবং বাংলায় আমরা একাই বিজেপিকে পরাজিত করব। আমি আইএনডিআই জোটের একটি অংশ। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আমাদের রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তা জানানো হয়নি।”

মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, “তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একটি বড় দল, কংগ্রেস এবং বামেরা সবসময়ই তাঁদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন বন্টন একটু কঠিন হবে। তাঁদের মধ্যে সমস্যা মিটে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী আইএনডিআই জোটের সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশাবাদী যে আইএনডিআই জোটের সব দল একসঙ্গে নির্বাচনে লড়বে।” আবার আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, “অনুগ্রহ করে কিছু সময় অপেক্ষা করুন…হয়তো বিবৃতিটি কোনও বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়েছে…যদি কোনও সংঘাত হয় তাহলে জোট (আইএনডিআই) সমাধান করবে।”

এদিকে, মমতার মন্তব্যের প্রেক্ষিতে উজ্জীবিত বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “আইএনডিআই মিত্ররা নিজেরাই প্রতিদিন নিজেদের জোটের প্রাসাদ ভেঙে ফেলছেন। তাঁরা দিল্লিতে এসে বন্ধুত্ব গড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কুস্তি করছে… সর্বত্র নতুন সংঘাত দেখা যাচ্ছে… এমনকি ৫টি বৈঠকের পরেও, তাঁদের কোনও পতাকা, কর্মসূচী, নেতা, নীতি অথবা উদ্দেশ্য নেই।” বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, “এটা হতাশার সঙ্কেত।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top