News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রীবাহী অটো উল্টে গুরুতর আহত শিশু সহ তিনজন, বিশালগড়ে চাঞ্চল্য
Image

যাত্রীবাহী অটো উল্টে গুরুতর আহত শিশু সহ তিনজন, বিশালগড়ে চাঞ্চল্য

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: যাত্রীবাহী অটো উল্টে গুরুতর আহত হলেন শিশু সহ তিনজন। ওই ঘটনায় বিশালগড় নবীনগর চকবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে চলছিল অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় বলে দাবি। দুর্ঘটনার পর অটোতে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় এক শিশু সহ তিনজনকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে, ওই এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top