News Flash

  • Home
  • খেলা
  • প্রজাতন্ত্র দিবস উদযাপনে আগামীকাল সকালে ক্রসকান্ট্রি
Image

প্রজাতন্ত্র দিবস উদযাপনে আগামীকাল সকালে ক্রসকান্ট্রি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে, আগামী ২৫ জানুয়ারি সকাল ছয়টায় পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে এবং পশ্চিম জেলা ক্রীড়া দপ্তরের সহযোগিতায় ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শুরু হবে উমাকান্ত একাডেমির প্রাঙ্গণ থেকে। ছেলেদের বিভাগে ছয় কিমি এবং মেয়েদের বিভাগে ৪ কিমি দূরত্বের ক্রস কান্ট্রি প্রতিযোগিতা হবে। উভয় বিভাগে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীদের প্রাইজমানিতে সম্মানিত করা হবে। ‌ অংশগ্রহণেচ্ছু অ্যাথলেটদের ওই দিন সকাল ছয়টার আগে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করতে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মদন বণিক এক বিবৃতিতে আহ্বান করেছেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top