News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি
Image

ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : আর্থিক দুর্নীতি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি) । আগামী ২৭ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি ইডির অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

গত শনিবার প্রায় সাত ঘণ্টা ধরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা সোরেনকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা। তার আগে ইডির সাতবারের তলব এড়িয়েছেন সোরেন। ইডি সূত্রে খবর, রাঁচিতে ৭.১৬ একর একটি জমির মালিকানার বিষয়ে হেমন্ত সোরেনকে প্রশ্ন করতে চায় তারা। অভিযোগ উঠেছে, ওই জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। আদতে সেটা সেনার জমি ছিল। যদিও এ ব্যাপারে সোরেনের বক্তব্য ‘স্পষ্ট’ নয় বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট জমি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।-

Releated Posts

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে কেরল যোগ, সিবিআইয়ের নজরে দুই জেলার পড়ুয়ারা

তিরুবনন্তপুরম, ১৩ মে (আইএএনএস) : নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তের পরিধি এবার কেরল পর্যন্ত বিস্তৃত হয়েছে। (সিবিআই) সূত্রে জানা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মিতব্যয়িতার বার্তার পর নিজের কনভয় ছোট করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : পশ্চিম এশিয়ার চলমান সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশবাসীকে মিতব্যয়িতার আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যেই…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top