News Flash

  • Home
  • খেলা
  • ককবরক ভাষা দিবস উপলক্ষে নলছড়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা
Image

ককবরক ভাষা দিবস উপলক্ষে নলছড়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ৪৬ তম ককবরক ভাষা দিবস উপলক্ষে উপজাতি গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের আহ্বানে নলছড় বিধানসভা এলাকার ইন্দ্র কুমার পাড়ায় দুদিন ব্যাপী এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয় দুদিন ব্যাপী পাঁচটি দলকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার ছিল এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। মনিরাম স্কুল মাঠে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন হয় ইন্দ্র কুমার পাড়া। অপরদিকে রানার্স হয় রামপদ পাড়া এডিসি ভিলেজ। দুদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ছাড়াও নানা প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মিউজিকাল চেয়ার, পাতিল ভাঙ্গা, বিস্কুট দৌড় এবং নৃত্য প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ও যুবক যুবতীদের মধ্যে যথেষ্ট উৎসাহ জাগে।এই খেলাতে বামপন্থী নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সোনামুড়া মহকুমা সম্পাদক রামচন্দ্র নোয়াতিয়া, বাণী শিং দেববর্মা, নলচরের প্রাক্তন বিধায়ক তপন দাস, মোঃ সেলিম, আনোয়ার হোসেন, হারাধন দেববর্মা। প্রতিযোগিতার শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top