News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁকুড়ায় পিকনিক করে ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা গাড়ির
Image

বাঁকুড়ায় পিকনিক করে ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা গাড়ির


বাঁকুড়া, ১৪ জানুয়ারি (হি.স.) : পিকনিক করে ফেরার পথে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ পর্যটক বোঝাই একটি ছোট গাড়ির। আর তাতেই মৃত্যু হল ছোট গাড়ির চালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকদহের চেকপোস্টের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে । পুলিশ জানিয়েছে মৃতের নাম দীপক কুমার জানা। আহতদের ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৫ জন পর্যটককে নিয়ে একটি ছোট গাড়ি বাঁকুড়ার শুশুনিয়া ও মুকুটমনিপুরে এসেছিল। বাঁকুড়ার ওই দুটি পর্যটন কেন্দ্র ঘুরে পর্যটকরা মেদিনীপুরে ফিরছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে ফিরছিল গাড়িটি। বিষ্ণুপুর থানার বাঁকাদহ চেক পোস্টের কাছে উল্টোদিক থেকে আসছিল একটি লরি। সেই লরিটিই ধাক্কা দেয় পর্যটক বোঝাই গাড়িটিকে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে ছোট গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। তাঁরাই আহত পর্যটকদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে বাঁচানো যায়নি ছোট গাড়ির চালক দীপক জানাকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্য পর্যটকদের চিকিৎসা চলছে ওই হাসপাতালে।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top