ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। ১৬ রানের ব্যবধানে ম্যাচে জয় ছিনিয়ে নিলো এগিয়ে চলো সংঘ। শনিবার নর্সিংগড় মাঠে ক্রিকেট অনুরাগীর মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ। ম্যাচ থেকে জয় ছিনিয়ে অনায়াসেই পয়েন্ট হাসিল করে নিলো এগিয়ে চলো সংঘ। টসে জয়লাভ করে এগিয়ে চলো সংঘ ৪০.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১২ রান। ব্যাট হাতে দলের হয়ে মাহিন চৌধুরী অর্ধশতক করে। এছাড়া নীল দেববর্মা ১৮, স্নেহাংশু রায় ১৪ রান করে। বলে ক্রিকেট অনুরাগীর পক্ষে দুটি করে উইকেট নেয় আয়ুষ্মান সেন ও শাহীন জামান চৌধুরীরা। একটি করে উইকেট নেয় সায়ন ধানুক, দিগ্বিজয় দেববর্মা, অয়ন রায় ও বিনীত দাসরা। পাল্টা খেলতে নেমে ক্রিকেট অনুরাগী দল শেষ পর্যন্ত সংগ্রহ করে ৩৩.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৯৬ রান। ব্যাটে দলের হয়ে সত্দীপ ঘোষ ২৪, দিগ্বিজয় দেববর্মা ১৯, আমন মিয়া ১৩, সৃজন দেব ১৩ রান করে। সুবাদে ৯৬ রানে থেমে গেল ক্রিকেট অনুরাগীর রানের দৌড়। বিজয়ী দলের হয়ে তিনটি করে উইকেট নেয় অর্পণ ভট্টাচার্য ও স্পনদন বণিকরা। মাহিন চৌধুরী নেয় দুটি উইকেট।

ছোটদের ক্রিকেটে অনুরাগীকে হারিয়ে জয় অব্যাহত এগিয়ে চলো সংঘের
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















