News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে অবশেষে জয়ের মুখ দেখলো এনএসআরসিসি
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে অবশেষে জয়ের মুখ দেখলো এনএসআরসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। অবশেষে জয়ের মুখ দেখলো এন এস আরসিসি দল। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে শনিবার এন এস আরসিসি দল ৪৪ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুয়েলস কোচিং সেন্টারকে। টস জিতে এন এস আরসিসি দল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৪২.১ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১৬২রান। ব্যাট হাতে দলের হয়ে অংশ ভটনাগর ২৯, রাজদীপ পাল ২৪, অদৃত লোধ ১৬, সায়নতন পাল ২৪, আয়ুশ ঠাপা ৩৫, রাজদীপ দেব ১৫ রান করে। অতিরিক্ত দেয় ১২ রানের ভরসা। বল হাতে জুয়েলসের পক্ষে দুটো করে উইকেট নেয় ক্রিস ভৌমিক, আয়ুশ দত্ত এবং অভ্ৰকান্তি মোদকরা। পাল্টা খেলতে নেমে জুয়েলস দল ৩৪ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের পক্ষে গৌরব রাজ সাহা সর্বাধিক ৫৯ রান করে। এছাড়া আরিয়ান কুমার সিং ২১, আর্মান আখতার ১২ রান করে। এছাড়া আর কেউই ভরসা যোগাতে পারেনি। বলে এন এস আরসিসির পক্ষে অনুজ গোপও অংশ ভটনাগর তিনটি এবং দুটি  উইকেটে হাত নেয় উদিত দেবরা। সুবাদে জয় হাসিল করে নিলো এন এস আরসিসি দল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top