News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী কেশব মজুমদার, শোক
Image

প্রয়াত ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী কেশব মজুমদার, শোক

আগরতলা, ১১ জানুয়ারি: ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী কেশব মজুমদার প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ ভোরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। আজ সকালে তাঁর মরদেহ বিধানসভা এবং সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য দপ্তরের প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মীরা।

তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী ঈশ্বরের কাছে বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন এবং পরিবার-পরিজন ও অগণিত গুণমুগ্ধদের বিয়োগ-ব্যথা সহ্য করার শক্তি প্রদানের প্রার্থনা করেছেন।

তাঁর প্রয়াণে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, তিনি ছিলেন বরেণ্য শিক্ষক – ফুটবলার এবং নাট্য শিল্পী। দীর্ঘ সময় ধরে তিনি রাজ্যের বিদ্যুৎ, শিক্ষা , স্বাস্থ্য এবং রাজস্ব দপ্তরের দায়িত্বভার বলিষ্ঠতার সঙ্গেই সামলেছেন। রাজ্যের প্রাক্তন- বর্তমান বহু নেতা মন্ত্রী বিধায়ক এর শিক্ষাগুরু ছিলেন তিনি । তার প্রয়াণ সত্যিকার অর্থেই রাজ্যে এক নক্ষত্র পতন হয়েছে বলেন তিনি। ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

তাছাড়া তাঁর প্রয়াণে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন,তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত হয়েছেন। তিনি ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন এবং শোকাহত পরিজনদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তাঁর প্রয়াণে সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী গভীরভাবে শোক প্রকাশ করেছেন। তিনি একজন ভালো শিক্ষক ছিলেন।

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top