News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের সুলতানপুরে সড়ক দুর্ঘটনায় মৃত তিন, আহত পাঁচ
Image

উত্তর প্রদেশের সুলতানপুরে সড়ক দুর্ঘটনায় মৃত তিন, আহত পাঁচ

সুলতানপুর, ২ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৫ জন। লখনউ-বারাণসী জাতীয় সড়ক-৫৬-এর কাদুনালার কাছে কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি।

এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৮ জনের মধ্যে একই পরিবারের দুই মহিলা–সহ মোট তিনজনের মৃত্যু হয়। আহত অপর পাঁচজনকে সুলতানপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ট্রমা সেন্টার লখনউতে রেফার করা হয়েছে। মৃতদের নাম, সমরথী দেবী(৫৫), রাজমতি দে(৬০), সোনু পাল(২৬)। আহতরা হলেন, সুরেমন(৫০), সরোজ(৩৮), রামজিৎ(৩৬), ব্রিজনাথ(৩০)।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top