News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন অষ্টম বাহিনী টিএসআর জওয়ানদের
Image

রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন অষ্টম বাহিনী টিএসআর জওয়ানদের

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৩০ ডিসেম্বর : রাজ্যের সরকারি হাসপাতালের ব্লাডব্যাংকগুলিতে রক্তের জোগান নেই বললেই চলে। এই সংকটময় পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণে বরাবরই এগিয়ে আসে ত্রিপুরা স্টেট রাইফেলস। তাই রক্তের জোগান দিতে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে অষ্টম বাহিনী টিএসআর জওয়ানরা।

লালছড়াস্হিত বাহিনীর হেডকোয়ার্টারে  রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা।  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রক্তদান মহৎ দান।  মূর্মুষ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের চাহিদা তখনই পূরণ করা সম্ভব  যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ দান এগিয়ে আসবে।

বিশেষ অতিথির ভাষণে লংতরাইভ্যালী মহকুমা শাসক উওম কুমার ভৌমিক বলেন ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট নিরসনে এ ধরনের মেগা রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্লাব এনজিওদের  রক্তদান শিবিরের আয়োজনে এগিয়ে আসার আহ্বান রাখেন। মোট ৭৭ জন টিএসআর জোয়ান রক্ত দান করে। এই মেগা রক্তদান শিবিরে সভাপতিত্ব করেন  অষ্টম বাহিনী টিএসআর কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা।

Releated Posts

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top