News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের চাতরায় টিএসপিসি এরিয়া কমান্ডার নীরজ গাঞ্জুসহ গ্রেফতার দুই জঙ্গি
Image

ঝাড়খণ্ডের চাতরায় টিএসপিসি এরিয়া কমান্ডার নীরজ গাঞ্জুসহ গ্রেফতার দুই জঙ্গি

চাতরা, ৩০ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের চাতরা জেলায় শনিবার টিএসপিসি এরিয়া কমান্ডার নীরজ গাঞ্জুসহ গ্রেফতার করা হয়েছে দুজন জঙ্গিকে। চাতরা জেলার পিপারওয়ার এলাকায় ব্যবসায়ীদের কাছে সন্ত্রাসবাদের প্রতীক হয়ে ওঠা টিএসপিসি এরিয়া কমান্ডারসহ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের নাম নীরজ গাঞ্জু ওরফে জয় মঙ্গল এবং ধনেশ্বর করমালি ওরফে বেলা ওরফে ডিকে। দুজন জঙ্গিই চাতরা জেলার পিপারওয়ার থানা এলাকার বাসিন্দা। শনিবার তাদের কাছে তল্লাশি চালিয়ে দেশে তৈরি কার্বাইন, একটি ৭.৬২ মিলিমিটার ইউএসএ পিস্তল, একটি পিস্তল, ৫টি গুলি, ২৫টি প্রতিষ্ঠানের লেটার প্যাডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। শনিবার একটি সাংবাদিক সম্মেলনে ছাতরার এসপি রাকেশ রঞ্জন জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে চাতরা জেলার বিভিন্ন থানা এলাকায় লাগাতার অভিযান চলছে। এই অভিযানের ভিত্তিতেই এদিন দুজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top