News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইভিএম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ধর্মনগরে শিবির
Image

ইভিএম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ধর্মনগরে শিবির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ ডিসেম্বর : লোকসভা নির্বাচন সমাগত প্রায়। নির্বাচন দপ্তর ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতির প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে। ভোট দান সম্পর্কে ভোটারদের সচেতন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে নির্বাচন দপ্তর।
 ইলেকশন কমিশনারের নির্দেশ অনুযায়ী ইভিএম নিয়ে মানুষকে সচেতন করতে ধর্মনগর শহরের বিভিন্ন জায়গায় চলছে ছোট ছোট শিবির। শিবিরের  এক কর্মী নিত্যানন্দ সরকার জানান গত ১৫ দিন যাবত শহরের বিভিন্ন জায়গায় একের পর এক ছোট ছোট শিবির করে চলেছেন মানুষকে সচেতন করার জন্য।

তার আগে বিভিন্ন গ্রামেগঞ্জে এবং প্রত্যন্ত এলাকার এই ধরনের শিবিরের কাজ সম্পন্ন করেছেন। যারা নতুন ভোটার অর্থাৎ ১৮ বছর সদ্য অতিক্রম করেছে তাদেরকে কেমন করে ভোট দিতে হবে এবং এমন কিছু বয়স্ক ভোটার রয়েছেন যারা ভালো করে দেখতে পান না এবং যাদের ইভিএম সম্পর্কে সঠিক ধারণা নেই তাদেরকে সচেতন করে তোলাই হচ্ছে নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের কাজ।  বেশি সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই শিবির বলে জানিয়েছেন
নেতৃত্বরা।

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top