News Flash

  • Home
  • দেশ
  • ’২৪-এর আগে কোন্দলদীর্ণ উত্তর ২৪ পরগনায় নতুন কোর কমিটি মমতার
Image

’২৪-এর আগে কোন্দলদীর্ণ উত্তর ২৪ পরগনায় নতুন কোর কমিটি মমতার

উত্তর ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর (হি.স.) : লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনা জেলায় নতুন কোর কমিটি তৈরি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলের কর্মিসভায় নতুন কোর গ্রুপের কথা ঘোষণা করলেন তিনি।

কোনও সাংসদ ছাড়াই তৈরি হল এই কোর গ্রুপ। এই কমিটি সংগঠনের কাজকর্ম সংক্রান্ত ১০ দিন পর পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই রিপোর্ট দেবে। এমনই নির্দেশ নেত্রীর। আর এতেই রাজনৈতিক মহলের একাংশের মত, মতুয়া গড় থেকে শুরু করে একাধিক গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত উত্তর ২৪ পরগনায় সংগঠনের রাশ নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দেগঙ্গায় কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা হচ্ছে নতুন কোর কমিটি। এতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম-সহ বেশ কয়েকজন। যে বিধায়করা কমিটিতে রইলেন না, তাঁরা আমন্ত্রিত সদস্য। এছাড়া সাংসদরাও আমন্ত্রণ পাবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।

এদিন সংগঠনের কে কোন এলাকার দায়িত্বে থাকবেন, তাও মোটের উপর ঠিক করে দিয়েছেন নেত্রী। পার্থ ভৌমিককে বারাকপুর, সুজিত বসুকে দমদম ও বসিরহাট, নারায়ণ গোস্বামীকে হাবড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ৩,৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যাঁরা এই কোর কমিটির কাজের উপর নজরদারি করবেন এবং তৃণমূল নেত্রীকে রিপোর্ট দেবেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top