শাহ-নাড্ডার পর বিএল সন্তোষ, রাজ্যে পরপর বিজেপি ওজনদারেরা

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): অমিত শাহ, জে পি নাড্ডা, সুনীল বনসল একসঙ্গে রাজ্যে এসেছেন, এমন নজির আগে তৈরি হয়েছে কি না, তা কেউ মনে করতে পারছেন না। এরই মধ্যে আবার হাজির বি এল সন্তোষ।

বুধবার আইসিসিআর-এ রয়েছে রাজ্য কমিটির বৈঠক। সেখানেই সন্তোষের উপস্থিত থাকার কথা। মনে করা হচ্ছে, শাহ-নাড্ডা যে সব পরামর্শ দিয়ে গিয়েছেন, তা নিয়ে কাটাছেঁড়া হবে এই বৈঠকে।

শাহ-নাড্ডার বৈঠকে ছিল না রাজ্য কমিটির একটা বড় অংশ। ২০ জনের মধ্যে ডাক পেলেন ১১ জন। বৈঠকে ছিলেন না চার কেন্দ্রীয় মন্ত্রী, এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অথচ এরা সবাই মূল কোর কমিটিতে আছেন। কেন এদের ডাকা হল না? কেন হঠাৎ এই বিভাজন?

এ সব নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তার নিরসনেই এল সন্তোষ উত্তর দিতে পারেন বলে অনেকের আশা।