আগরতলা, ২৭ ডিসেম্বর: ৷ উত্তর জেলার ভারতীয় জনতা পার্টির তরুণ তুর্কি নেতা তথা জেলা সম্পাদক সুমিত দে হঠাৎ করে দশমীর দিনে বাথরুমে পড়ে গিয়ে ব্রেনস্টোক হয়ে যায়। পরবর্তী সময়, চিকিৎসাধীন অবস্থায় ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হঠাৎ করে এই তুর্কিনেতার মৃত্যুকে কেউই মেনে নিতে পারেনি। তার মৃত্যুর খবর পেয়ে ধর্মনগরে নয়াপাড়া বাসভবনে ছুটে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ ভারতীয় জনতা পার্টি ছোট বড় সব স্তরের নেতারা।
২৬ ডিসেম্বর তার মৃত্যুর দুই মাস পূর্ণ হল। এই দুই মাস পুর্তি উপলক্ষে ধর্মনগরের বিভিন্ন অলিতে গলিতে রাস্তার পাশে ঠান্ডায় যেসব ভবঘুরেরা ঘুরে বেড়ায় তাদেরকে সুমিত দের পরিবারের পক্ষ থেকে তাদেরকে শীত নিবারণের জন্য কম্বল এবং রাতের একবেলার আহার প্রদান করা হয়। সুমিত দে একজন নিষ্ঠাবান পরোপকারী সহৃদয় মানুষ ছিলেন ।তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে এখনো মানুষের জন্য কিছু করার প্রবণতা কাজ করে চলেছে।

