News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় সেনাবাহিনী সাধারণ নয় দেশের রক্ষক, আপনাদের দায়িত্ব মানুষের মন জয় করা : রাজনাথ সিং
Image

ভারতীয় সেনাবাহিনী সাধারণ নয় দেশের রক্ষক, আপনাদের দায়িত্ব মানুষের মন জয় করা : রাজনাথ সিং

রাজৌরি, ২৭ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় সেনাবাহিনী কোনও সাধারণ সেনাবাহিনী নয়, তাঁরা দেশের রক্ষক, আপনাদের দায়িত্ব মানুষের মন জয় করা, বুধবার সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশে এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় যান। জম্মু কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সেখানকার পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সেখানে গিয়ে তিনি বলেন, নিহত সেনাদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি সেনা কর্মীরাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজনাথ সিং আরও জানান, আমি আহত সেনা কর্মীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করব। তিনি বলেন, শহীদ হওয়া আমাদের চারজন সেনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সকলের প্রতি এই দেশের কৃতজ্ঞতা রয়েছে। যদিও মাতৃভূমির সেবায় আপনাদের ত্যাগ কখনই শোধ করা যাবে না, আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি যে এই সরকার সর্বদা আপনার পাশে দাঁড়িয়েছে এবং আমরা সর্বদা আপনাদের কল্যাণ করব।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top