News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক
Image

দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ ডিসেম্বর : আজ সকালে দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন গোপাল দত্ত নামে এক বৃদ্ধ। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকালে গোপাল দত্ত চড়িলাম বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

তখনই একটি মারুতি গাড়ি গোপাল দত্তকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে গুরুতর আহত হয়েছেন ষাটোর্ধ ওই ব্যক্তি। যদিও ঘাতক গাড়িটি পালিয়ে যেতে চাইলেও স্থানীয়রা ওই গাড়িটিকে আটক করেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড়  মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক। যদিও আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক তাঁকে হাপানিয়ে থেকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত গোপাল দত্তের পায়ের হাড় ভেঙেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পাশাপাশি তাঁর মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত লেগেছে। ঘাতক গাড়িটি বিশালগড় থানার হেফাজতে রয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top