News Flash

Image

তিনসুকিয়ায় পুলিশের গুলিতে জখম আলফা-স্বাধীনের সন্দেহভাজন তিন লিংকম্যান

তিনসুকিয়া (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : উজান অসমের তিনসুকিয়ায় পুলিশের গুলিতে জখম হয়েছে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-স্বাধীন’ (আলফা-স্বা)-এর সন্দেহভাজন তিন লিংকম্যান। ঘটনা আজ রবিবার ভোরে তিনসুকিয়া জেলার অন্তর্গত কাকপথারের ডিরাক এলাকায় সংঘটিত হয়েছে। পুলিশের গুলিতে জখমদের শদিয়ার স্কুল চারিআলির বিশ্বনাথ বুড়াগোহাঁই, নিজরাপাড়ার মনোজ বুড়াগোহাঁই এবং মিলননগরের দীপজ্যোতি ওরফে নবীন নেওগ বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশের সন্দেহ, ওই তিন যুবক নিষিদ্ধ উগ্রপন্থী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-স্বাধীনে যোগদানের চেষ্টা করছিল৷ তিনজনের পায়ে গুলি লেগেছে। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় তিনসুকিয়া সিভিল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তবে কেন বিশ্বনাথ বুড়াগোহাঁই, মনোজ বুড়াগোহাঁই এবং নবীন নেওগের ওপর গুলি করা হয়েছে, সে সম্পর্কে এ খবর লেখা পর্যন্ত কোনও তথ্য পুলিশের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top