News Flash

  • Home
  • দেশ
  • জেডিইউ শীঘ্রই আরজেডি-তে মিশে যাবে, লালুজি বড় কথা বলেছেন : গিরিরাজ সিং
Image

জেডিইউ শীঘ্রই আরজেডি-তে মিশে যাবে, লালুজি বড় কথা বলেছেন : গিরিরাজ সিং

বেগুসরাই, ২৩ ডিসেম্বর (হি.স.) : জেডিইউ শীঘ্রই আরজেডি-তে মিশে যাবে, লালুজি বড় কথা বলেছেন, শনিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং। তিনি শনিবার বিহারের বেগুসরাই সফরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

তিনি বলেন, জেডিইউ শীঘ্রই আরজেডি-এর সঙ্গে একত্রিত হয়ে যাবে। কর্ণাটক সরকার, “আইএনডিআই” জোট এবং রাহুল গান্ধীকেও কড়া আক্রমণ করেছেন তিনি। বেগুসরাই সফরে গিরিরাজ সিং এদিন সাংবাদিকদের বলেছেন, বিহারের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে। শীঘ্রই নীতীশ কুমারের দল জেডিইউ আরজেডি-তে মিশে যাবে। দিল্লি থেকে আসার সময় বিমানে গুরুত্বপূর্ণ কথা বললেন লালু যাদব। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি প্রকাশ করব না। কিন্তু তাঁর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে যে খুব শীঘ্রই জেডিইউ, আরজেডি-এর সঙ্গে মিশে যাবে।
গিরিরাজ সিং এদিন আরও জানান, কর্ণাটকে কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার হিজাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটা শুধু হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নয়, ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা। যেখানেই “আইএনডিআই” জোট এবং রাহুল গান্ধীর সরকার গঠিত হবে, সেখানে ইসলামী আইন ও শরিয়া আইন কার্যকর হবে। একই রকম ষড়যন্ত্র চলছে। যেখানেই এই জোট এবং কংগ্রেস সরকার গঠিত হবে। সেখানে ইসলামী আইন কার্যকর হবে। কর্ণাটকে সিদ্দারামাইয়া কর্তৃক আরোপিত হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরোধিতা করেছে বিজেপি।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top