News Flash

Image

লোয়াইর‌পোয়া সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে বসবাসরতদের উচ্ছেদ নো‌টিশ

পাথারকা‌ন্দি (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : পাথারকা‌ন্দির তিলভূম সংর‌ক্ষিত বনাঞ্চ‌লের পর এবার লোয়াইর‌পোয়া ফ‌রেস্ট রে‌ঞ্জের সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে বসবাসরত জনগ‌ণের না‌মে উচ্ছেদ নো‌টিশ বি‌লি শুরু করেছে স্থানীয় বন বিভা‌গ। এতে চাঞ্চল্য‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে বনভূ‌মি‌তে বসবাসরতদের ম‌ধ্যে।

জানা গে‌ছে, দে‌শের সু‌প্রিম কো‌র্টের নি‌র্দেশে ধা‌পে ধা‌পে সংর‌ক্ষিত বনাঞ্চল বেদখলমুক্ত কর‌তে নি‌র্দেশ জা‌রি ক‌রে চল‌ছে। ইতিমধ্যে বেশ ক‌য়েক দফায় উচ্ছেদ অভিযান চ‌লেছে গোটা রাজ্যের সঙ্গে ক‌রিমগঞ্জ জেলার বি‌ভিন্ন সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে। এরই পরিপ্রেক্ষিতে গত তিন‌দিন ধ‌রে পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া ফ‌রেস্ট রেঞ্জের বাদশা‌হী রিজার্ভ ও লঙ্গাই ‌রিজা‌র্ভে বসবাসরত বা‌সিন্দা‌দের ম‌ধ্যে বন বিভা‌গের প‌ক্ষে উচ্ছেদ নো‌টিশ বি‌লির খবর পাওয়া গে‌ছে।

এতে একাংশ জনগণ নো‌টিশ গ্রহণ কর‌লেও অনে‌কে নো‌টিশ গ্রহ‌ণে অনীহা প্রকাশ ক‌রে‌ছেন ব‌লেও বিশ্বস্ত সূ‌ত্রে জানা গে‌ছে। এ ব্যাপারে বিভাগীয় প‌ক্ষে কোনও মন্তব্যে পাওয়া না গে‌লেও নো‌টিশ প্রাপক‌দের একাংশ জানান, ইতিম‌ধ্যে প্রায় কু‌ড়িজনের হা‌তে এই নো‌টিশ ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে বন বিভাগ। নোটিশের এই তা‌লিকায় শতা‌ধিক ব্যক্তির নাম থাকার খবর পাওয়া গে‌ছে।

জা‌রিকৃত নো‌টি‌শে আগামী তিন দি‌নের ম‌ধ্যে বনাঞ্চ‌লে বসবাসরত‌দের নি‌জে‌দের কা‌ছে থাকা কাগজপত্র দর্শা‌তে বলা হ‌য়ে‌ছে। নতুবা তারা যেন আগা‌মী দশ দি‌নের ম‌ধ্যে নিজে থে‌কে বনাঞ্চল ছে‌ড়ে অন্যত্র চ‌লে যান। যারা সরকা‌রি এই নির্দেশ মান‌বেন না তা‌দের বিরু‌দ্ধে বিভাগ নিজ থে‌কে আইনি ব্যবস্থা নি‌তে বাধ্য‌ হ‌বে। এমন নো‌টিশ পে‌য়ে অনেকে চো‌খে সর্ষে ফুল দেখ‌ছেন। বিষয়‌টি নি‌য়ে আত‌ঙ্কিত জনগণ জেলাশাসক, ডিএফও, সার্কল অফিসার সহ বিধায়‌কের স্মরণাপন্ন হবেন ব‌লে জানা গে‌ছে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top