News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হলিক্রস স্কুল বাগবাসায় অভিভাবক দিবস উদযাপিত
Image

আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হলিক্রস স্কুল বাগবাসায় অভিভাবক দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ ডিসেম্বর : হলিক্রস স্কুল বাগবাসায় প্রতি  বছরের ন্যায় এবছরও বার্ষিক অভিভাবক দিবস বেশ আড়ম্বরের  সহিত পালন করা হয়েছে। অনুষ্ঠানের মূখ্য অতিথি হিসেবে উপস্থিত উত্তর ত্রিপুরা জেলা পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী এবং  বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাদার  সাইমন ফারনান্দেজ সি এস সি প্রোভেনসিয়াল সুপেরিয়র, হলিক্রস ফাদার নর্থ ইস্ট প্রভিন্স আগরতলা।
স্কুলের ছাত্রছাত্রীদের সুসজ্জিত ব্যান্ড পার্টির দল কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের বরণ করে নিয়েছেন এদিন। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক মনোগ্রাহী  সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেছে।

ভানুপদ চক্রবর্তী উনার বক্তব্যে  ড্রাগসের ভয়াবহতা এবং সাইবার ক্রাইম সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করেন  পাশাপাশি সামাজিক নানা কাজে অংশগ্রহণ করার আহ্বান রাখেন। বিশেষ অতিথি ফাদার  সাইমন ফারনান্দেজ সিএসসি উনার বক্তব্যে ছাত্রছাত্রীদের  সার্বিক বিকাশে হলিক্রস মিশনের লক্ষ ও উদ্দেশ্য  তুলে ধরেছেন এদিন।
স্কুলের অধ্যক্ষ ফাদার অজিত ফিলিপ স্কুলের শিক্ষা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষন পদ্ধতি ব্যবহার প্রয়োজনীয়তা ব্যাক্ষা করেন। গত শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের অভ্যর্থনা ও স্মারক উপহার দেওয়া হয়েছে এদিনের অনুষ্ঠানে। পরিশেষে স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রজনী কান্ডুলনা এস এ সি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন।

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top