News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হাজরা মোড়ে চাকিরপ্রার্থীদের বিক্ষোভ
Image

মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হাজরা মোড়ে চাকিরপ্রার্থীদের বিক্ষোভ

কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : হাজরা মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ শুরু হতেই পুলিশ তা তুলে দিতে সক্রিয় হয়ে ওঠে। তাঁদের টেনেহিঁচড়ে ভ্যানে তোলা হয়। অশান্তকর পরিস্থিতি তৈরি হয়।

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছে গেলেন চাকরিপ্রার্থীরা৷ শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই রাস্তার উপরে বসে, শুয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিয়োগের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন বিক্ষোভকারীরা৷ নিয়োগের দাবিতে তাঁরাও শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তি নীচে টানা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন৷ সেই কর্মসূচির ৫৫৫ তম দিনে এ দিন হাজরায় বিক্ষোভ দেখানোর কথা ছিল ওই চাকরিপ্রার্থীদের৷ হাজরা মোড়ের এই কর্মসূচি অবশ্য পূর্ব নির্ধারিতই ছিল৷

আচমকা এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশও হতচকিত হয়ে পড়ে৷ তবে কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যান নিয়ে এসে চাকরিপ্রার্থীদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ৷ পুলিশ তাঁদের বাধা দিলে, কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে তার প্রতিবাদ করেন। প্রতিবাদীদের মধ্যে বেশিরভাগই মহিলা। পুলিশের লাঠিচার্জে জখম হয়েছেন বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

আন্দোলনকারীদের প্রশ্ন, সরকার ধাপে ধাপে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে, বিধায়কদের বেতন বাড়াচ্ছে, কিন্তু নিয়োগ কেন হচ্ছে না? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি তুলেছেন, স্বচ্ছ নিয়োগ হোক। তাঁদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়। এদিন চাকরিপ্রার্থীদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পোস্টার।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top