News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংসদে বিরোধীদের কন্ঠ স্তদ্ধ করে দিতে ১৪৬ জন সাংসদকে বহিষ্কার গণতন্ত্রের কলঙ্কিত অধ্যায় : জিতেন্দ্র
Image

সংসদে বিরোধীদের কন্ঠ স্তদ্ধ করে দিতে ১৪৬ জন সাংসদকে বহিষ্কার গণতন্ত্রের কলঙ্কিত অধ্যায় : জিতেন্দ্র

আগরতলা, ২২ ডিসেম্বর: সংসদে বিরোধীদের কন্ঠ স্তদ্ধ করে দেওয়ার জন্য ১৪৬ জন সাংসদকে গোটা অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে। তা একটি নজিরবিহীন ঘটনা।ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্কিত অধ্যায়। আগরতলার একটি প্রতিবাদী সভায় একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, বিরোধী দলের সাংসদদের বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি।তাঁর কথায়, ২০ হাজার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সংসদ ভবনে একই দিনে  ২২ বছর পর সন্ত্রাসীদের দ্বারা হামলার পুনরাবৃত্তি ঘটেছে। আগামীদিনে সাংসদের নিরাপত্তার জন্য এটি বিরাট ত্রুটি তা প্রমাণিত হয়েছে।

তাঁর কটাক্ষ, কালো টাকা ব্যবহার করে কিছু কিছু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু গত ১০ বছরে দেশে বেকারত্ব, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা আরও বেশি চড়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ২৮টি রাজনৈতিক দলের ব্লক সারা দেশে প্রতিবাদী আন্দোলন তৈরি করছে। সিপিএমের ৪টি দল সিপিআইএমেল সহ ৫ টি বামপন্থী দল আগরতলায় মিছিল ও সভার আয়োজন করেছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top