News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রের বিরুদ্ধে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ খাড়গের, শরদ বললেন গণতন্ত্রকে বাঁচাতে হবে
Image

কেন্দ্রের বিরুদ্ধে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ খাড়গের, শরদ বললেন গণতন্ত্রকে বাঁচাতে হবে

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার দিল্লির যন্তরে মন্তরে সংসদ থেকে সাংসদদের বরখাস্ত করার প্রতিবাদে “গণতন্ত্র বাঁচাও” বিক্ষোভে অংশ নেন খাড়গে। বিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস সভাপতি বলেছেন, “আমাদের সংবিধানে সবার বাক স্বাধীনতা রয়েছে। আমরা যখন নোটিশ দিই (সংসদে) তখন আমাদের নোটিশ পড়ার সুযোগও দেওয়া হয় না। তাহলে আমি কি বলব, বিজেপি সরকার একজন দলিতকে কথা বলতে দিচ্ছে না?”

খাড়গে আরও বলেছেন, “আপনারা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে পারবেন না। এই স্বাধীনতা আমাদের দিয়েছিলেন জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী। আপনারা বিরোধী সাংসদদের বরখাস্ত করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইন পাস করেন..আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।”
এই বিক্ষোভ কর্মসূচি থেকে এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, “গণতন্ত্রকে বাঁচাতে আমরা যে কোনও মূল্য চোকাতে প্রস্তুত।”

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top