News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় শহীদ দিবস উপলক্ষ্যে মশাল মিছিল অনুষ্ঠিত
Image

বিলোনিয়ায় শহীদ দিবস উপলক্ষ্যে মশাল মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ২১ শে ডিসেম্বর : বিলোনিয়া মহকুমার নলুয়া এলাকায় দুষ্কৃতীর হাতে ১৯৮৯ সালের একুশে ডিসেম্বর নলুয়াতে নৃশংস ভাবে খুন হয় বিরোধী দলের সমর্থক ভগিরথ মিত্র এবং আশুতোষ পোদ্দার। তারপর দীর্ঘ বাম শাসনে দুষ্কৃতীর হাতে খুন হয় বিরোধীদলের সমর্থক মনিন্দ্র ভৌমিক, তেজেন্দ্র মহাজন, অজিত সেন, লিটন পাটারী স্বর্ণ বালা নমঃ, মনমোহন সদাগর এবং বাবুল।

 এই নয়জন বিরোধী দলের সমর্থকের রক্তে লাল হয়েছিল নলুয়া। এই শহীদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনুষ্ঠিত হয় শহীদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং স্মরণসভা। এই বছর ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে স্মরণ সভা। উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ এক অন্যান্য মন্ত্রী ও নেতৃত্বগনের।

এই শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজেপি ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে একুশে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে নলুয়াতে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকালে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায় শহীদ স্মরণে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। শত শত নারী পুরুষ হাতে মশাল নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেব বর্মন, বিজেপি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী, মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top