News Flash

  • Home
  • খেলা
  • জিবি-কে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগর প্লে সেন্টার
Image

জিবি-কে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগর প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন এডি নগর প্লে সেন্টার। সুপার ফোরে খেলা আগেই নিশ্চিত করে নিয়েছিল। তবে গ্রুপ লীগের খেলায় অপরাজিত থেকে সুপার ফোরে পৌঁছানোর আনন্দটাই আলাদা। গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে আজ, বৃহস্পতিবার জিবি প্লে সেন্টারকে ৫৭ রানে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে এডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীলেশ সূত্রধর সর্বাধিক ৬১ রান সংগ্রহ করে অপরাজিত থাকে। জিবি প্লে সেন্টারের রাজদীপ দেব ১১ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জিবি প্লে সেন্টার ২১.৪ বার খেলে ৬৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। এডি নগরের আবির ভট্টাচার্য ১৪ রানে তিনটি উইকেট পেয়ে ম্যাচের সেরা হয়েছে। এছাড়া, তীর্থ চক্রবর্তীর পেয়েছে তিনটি উইকেট ১৯ রানের বিনিময়ে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top