News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ও তাঁদের সহযোগীরা উপ-রাষ্ট্রপতিকে অপমান করতে কোনও কিছু বাকি রাখেনি : অনুরাগ ঠাকুর
Image

কংগ্রেস ও তাঁদের সহযোগীরা উপ-রাষ্ট্রপতিকে অপমান করতে কোনও কিছু বাকি রাখেনি : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে উপহাস ও নকল করার জন্য কংগ্রেস ও তাঁদের সহযোগীদের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, কংগ্রেস ও তাঁদের সহযোগীরা উপ-রাষ্ট্রপতিকে অপমান করতে কোনও কিছু বাকি রাখেনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন অনুরাগ ঠাকুর।

বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “রাষ্ট্রপতির পরে দেশে উপ-রাষ্ট্রপতির পদ আসে এবং কংগ্রেস ও তাঁদের সহযোগীরা তাঁকেও অপমান করতে কোনও কিছু বাকি রাখল না। এটি সংবিধান বিরোধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী অথবা মল্লিকার্জুন খাড়গে কেউই এর নিন্দা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। উপরাষ্ট্রপতির অপমান কি স্বাভাবিকভাবে নেওয়া উচিত?

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top