News Flash

  • Home
  • Uncategorized
  • উপ-রাষ্ট্রপতিকে উপহাস লজ্জাজনক, এথিক্স কমিটির ব্যবস্থা নেওয়া উচিত : ব্যারিস্টার কবির শঙ্কর বোস
Image

উপ-রাষ্ট্রপতিকে উপহাস লজ্জাজনক, এথিক্স কমিটির ব্যবস্থা নেওয়া উচিত : ব্যারিস্টার কবির শঙ্কর বোস

হুগলি, ২০ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে উপহাস ও নকল করার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ব্যারিস্টার কবির শঙ্কর বোস। তাঁর মতে, এ বিষয়ে এথিক্স কমিটির ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে নানা ধরনের অঙ্গভঙ্গি করেন হুগলি জেলার শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপ-রাষ্ট্রপতিকে নকল ও উপহাস করার জন্য কল্যাণকে আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ব্যারিস্টার কবির শঙ্কর বোস।

বুধবার নিজ প্রতিক্রিয়ায় শঙ্কর বোস বলেছেন, “এটাই তৃণমূল কংগ্রেস এবং আইএনডিআই জোটের সংস্কৃতিকে প্রতিফলিত করে। দেশ কখনও এসব মেনে নেবে না।” তিনি আরও বলেছেন, সংসদের এথিক্স কমিটির উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া। কবির শঙ্কর বোস বলেছেন, “শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভারতের উপরাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের অনুকরণ করতে দেখা গিয়েছে। রাহুল গান্ধী, যাঁর সাংসদ পদ কয়েকদিন আগে বাতিলও করা হয়েছিল, সে আবার তৃণমূল সাংসদের ভিডিও করেছে। এটা খুবই লজ্জাজনক। এই ঘটনা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং আইএনডিআই জোটের সংস্কৃতিকে প্রতিফলিত করে। ভারতের জনগণ এটা কখনও মেনে নেবে না। ভারতের উপ-রাষ্ট্রপতির ওপর এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সংসদের এথিক্স কমিটির উচিত এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top