News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউতে রাস্তায় দুটি ট্রাকের মধ্যে প্রবল সংঘর্ষে চালকের মৃত্যু
Image

লখনউতে রাস্তায় দুটি ট্রাকের মধ্যে প্রবল সংঘর্ষে চালকের মৃত্যু

লখনউ , ১৭ ডিসেম্বর (হি.স.) : লখনউতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিবার সকালে একজন চালকের মৃত্যু হয়েছে। লখনউ-এর মোহনলালগঞ্জের বাণী রোডে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রথমে উভয় ট্রাকের চালক আহত হন। এর বেশ কিছুক্ষণ পর একজন চালকের মৃত্যু হয়। ঘটনার পর বনিমার্গে অবস্থিত স্থানীয়রা মোহনলালগঞ্জ থানায় খবর দেয়। দুর্ঘটনার কারণে রবিবার সকাল থেকেই প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত অন্য এক চালককে ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

জ্যাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইটিবিপি এবং বিএসএফ কর্মীদের সাহায্য নেন পুলিশকর্মীরা। রবিবার ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরানো হয়। রাস্তার ওপর পড়ে থাকা ট্রাকগুলির ধ্বংসাবশেষ জেসিবি দিয়ে সরানো হয়। মোহনলালগঞ্জ থানার ইনচার্জ জানিয়েছেন, মৃত চালকের নাম অজিত।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top