News Flash

Image

হাইলাকান্দিতে খেলমহারণ–এর জেলাস্তরের প্রতিযোগিতা ২৮, ২৯ এবং ৩০ ডিসেম্বর


হাইলাকান্দি (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় খেল মহারণ-এর জেলাস্তরের প্রতিযোগিতা আগামী ২৮, ২৯ এবং ৩০ ডিসেম্বর হাইলাকান্দির জেলা ক্রীড়া সংস্থার ময়দান ডিএসএ–তে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা খেল মহারণ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এডিসি জ্যোতির্ময় দৈমারির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলা পর্যায়ের খেল মহারণ–এর অনুষ্ঠানে জেলার কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ডিএসএ–সচিব শৈবাল সেনগুপ্ত এবং সহসচিব আনিসুর রহমান বড়লস্কর জেলা পর্যায়ের অনুষ্ঠানটির আয়োজনে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত সদস্যসচিব জেলা ক্রীড়া আধিকারিক নবীনচন্দ্র রাভাকে প্রতিযোগিতাটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, জেলায় ইতিমধ্যে বিধানসভা পর্যায়ে খেল মহারণ–এর প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। এতে ফুটবল, অ্যাথলেটিক, কাবাডি, খো–খো এবং ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top