News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক মাদক পাচারকারীদের সহযোগী ত্রিপুরার একাংশ নাগরিকদের সামাজিক বয়কটের আবেদন রাজ্যপালের
Image

আন্তর্জাতিক মাদক পাচারকারীদের সহযোগী ত্রিপুরার একাংশ নাগরিকদের সামাজিক বয়কটের আবেদন রাজ্যপালের

আগরতলা, ১২ ডিসেম্বর : প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, বাংলাদেশ থেকে রাজ্যে নেশা সামগ্রী আমদানি হচ্ছে। ভারত বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপরাধ করে চলেছে। ত্রিপুরার একাংশ নাগরিক তাঁদের মদতে দেশবিরোধী কাজে লিপ্ত রয়েছেন। ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনে তাঁদের সামাজিক বয়কট করুন। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার সমস্ত অংশের জনগণের প্রতি এই আবেদন রেখেছেন। 

রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, মাদকের বিরুদ্ধে জনগণের সচেতনতার বার্তা ইতিপূর্বেও দিয়েছি। ত্রিপুরার মানুষ সচেতন হলে তবে মাদকমুক্ত রাজ্য গঠন সম্ভব হবে। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মাদক পাচারকারীরা নেশা সামগ্রী রপ্তানি করছে। তাঁদের বেআইনি ব্যবসায় ত্রিপুরার একাংশ মানুষ সহযোগিতা করছেন। তাঁর মতে, একাংশ ত্রিপুরাবাসীর সহযোগিতা ছাড়া রাজ্যে মাদকের পাচার সম্ভব নয়। 

তাঁর দাবি, ত্রিপুরার ওই মানুষরা আন্তর্জাতিক মাদক পাচারকারীদের সহযোগিতার মধ্য দিয়ে দেশবিরোধী কাজে লিপ্ত হয়েছেন। তাঁরা শুধু মানুষের বিরুদ্ধে নয় দেশের বিরুদ্ধে অপরাধে জড়িত রয়েছেন। তাই, তাঁদের সামাজিক বয়কট করা হোক। তাঁর দৃঢ় বিশ্বাস, ওই দেশদ্রোহীদের সামাজিক বয়কটের মাধ্যমে মাদকমুক্ত ত্রিপুরা গঠন সম্ভব হবে। 

তিনি বলেন, মাদকের হাত থেকে ত্রিপুরাকে বাঁচাতে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়েছে। প্রতিনিয়ত মাদক সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। সারা দেশের মধ্যে ত্রিপুরায় সবচেয়ে বেশি মাদক বাজেয়াপ্ত হচ্ছে। এখন ত্রিপুরাবাসীর সচেতন হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। এই রোগ থেকে মুক্তি তবেই মিলবে। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top