News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রঘুনাথপুরে অজ্ঞাত পরিচয় সাধুর মৃতদেহ উদ্ধার
Image

রঘুনাথপুরে অজ্ঞাত পরিচয় সাধুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,   ১০ ডিসেম্বর : বিশালগড় রঘুনাথপুরে অজ্ঞাত পরিচয় সাধুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে বিশালগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া যায় বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে।
জানা যায় বিশালগড় রঘুনাথপুর এলাকায় বাসনা বেগমের বাড়ির বারান্দায় পরিবারের লোকেদের অনুপস্থিতিতে অজ্ঞাত পরিচয় এক সাধুকে দীর্ঘক্ষণ এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। বাড়ির লোকেদের অনুপস্থিতে বাসনা বেগমের বাড়ির বারান্দায় এলাকাবাসী হঠাৎ করে দেখতে পায় রবিবারের সকালে এক অজ্ঞাত পরিচয় সাধুর মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা জড়ো হয়ে বাসনা বেগমের বাড়িতে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বুথ প্রেসিডেন্ট শুকলাল বণিক সহ অন্যান্যরা।

বুথ প্রেসিডেন্ট শুকলাল বনিক জানান দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্থ অবস্থায় এই অজ্ঞাত পরিচয় সাধু এলাকায় প্রতিনিয়ত ঘুরাফেরা করতে দেখা যেত। রবিবার সকালবেলাও নাকি নেশাগ্রস্থ অবস্থায় এ এই সাধুকে এলাকায় ঘোরাফেরা করতে দেখতে পায়। তারপরেই  এলাকাবাসীরা আচমকাই বাসনা বেগমের খালি বাড়িতে ঘরের বারান্দার সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে অজ্ঞাত পরিচয় সাধুর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top