News Flash

  • Home
  • খেলা
  • কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে হারিয়ে ১ম জয় এনএসআরসিসি-র
Image

কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে হারিয়ে ১ম জয় এনএসআরসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে এন এস আর সিসি। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার কে হারিয়ে। খেলা সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। দুই দলেরই তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দুদল প্রতিপক্ষের কাছে হেরে, দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তালিকায় নিজেরা কিছুটা পিছিয়ে পড়লেও, আজ, রবিবার তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দু দলই। তবে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টারের খুদে শিক্ষার্থীরা খুবই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ৩৭.৫ ওভার খেলে মাত্র ৩৭ রানে ইনিংস গুটিয়ে নিলে এনএসআরসিসি ২২ বল খেলে বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের দেবব্রত রুদ্র পাল শূন্য রানে, তনুজিৎ সাহা পাঁচ রানে এবং আনস্

ভাটনগর আট রানে দুটি করে উইকেট পেয়েছে। সায়ন্তন করের অপরাজিত ২৮ রানও উল্লেখযোগ্য। তবে ম্যাচের সেরা হয়েছে বোলার তনুজিৎ সাহা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top