News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত 
Image

সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ডিসেম্বর : সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে ঊনকোটি জেলার কৈলাসহরে সিপিআইএমের উদ্যোগে শনিবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। 

কৈলাসহরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি অফিস কার্যালয়ে  সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে দলের অন্যতম নেতা বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরের উদ্ভোধন করেছেন কামিনী সিংহ ।

এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন  ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী,  কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী , দলের অন্যতম নেতা কান্তি লাল দে ,অঞ্জন রায়, সজল দেব ,বিশু দাস প্রমূখ। দলের২৭ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন । এই স্বেচ্ছায় রক্তদানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top