News Flash

Image

সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে

বিলোনিয়া, ৯ ডিসেম্বর : আজ সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।বিলোনীয়া মহকুমাধীন রতনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই মৃতদেহ উদ্ধার হয়েছে। কিন্তু মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় নি। ওই ঘটনা আত্মহত্যা না কি খুন তা এখনও জানা যায় নি। দমকলবাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, শনিবার সকাল ৭:৪৫ মিনিটে বিলোনিয়া দমকল কর্মীদের কাছে খবর আসে স্থানীয় মানুষ বিলোনীয়া মহকুমাধীন রতনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন রাস্তার পাশ থেকে এক ব্যক্তি দেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেহটিকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, অমৃত ত্রিপুরার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই মৃতদেহের পাশে বাইসাইকেল পাওয়া গেছে। অমৃত ত্রিপুরার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান তিনি।

Releated Posts

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026

মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা

আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top