News Flash

  • Home
  • দেশ
  • তিন রাজ্যে মুখ্যমন্ত্রী ঠিক করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করল বিজেপি, দায়িত্বে রাজনাথ-সহ ৯ নেতা
Image

তিন রাজ্যে মুখ্যমন্ত্রী ঠিক করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করল বিজেপি, দায়িত্বে রাজনাথ-সহ ৯ নেতা

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করল বিজেপি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা-সহ ৯ জন নেতাকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্থানে মুখ্যমন্ত্রী ঠিক করতে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজনাথ সিং, বিনোদ তাওয়াড়ে ও সরোজ পান্ডেকে।

মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, কে লক্ষ্মণ ও আশা লাকড়াকে। এছাড়াও ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, সর্বানন্দ সোনোয়াল এবং দুশ্যন্ত গৌতমকে। উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এই তিন রাজ্যেই জয়লাভ করেছে বিজেপি।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top