News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীর বিল নিয়ে লোকসভায় আলোচনা, অমিত শাহ বললেন ভুল সংশোধন করেছেন মোদীজি
Image

জম্মু ও কাশ্মীর বিল নিয়ে লোকসভায় আলোচনা, অমিত শাহ বললেন ভুল সংশোধন করেছেন মোদীজি

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): সংসদের নিম্নকক্ষ লোকসভায় মঙ্গলবার জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৩ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “কীভাবে একটি দেশে দুই প্রধানমন্ত্রী, দু’টি সংবিধান এবং দু’টি পতাকা থাকতে পারে? যারা এটা করেছে, তারা অন্যায় করেছে। তা সংশোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। আমরা ১৯৫০ সাল থেকে বলে আসছি, দেশে ‘এক প্রধান, এক নিশান, এক বিধান’ (এক প্রধানমন্ত্রী, একটি পতাকা এবং একটি সংবিধান) হওয়া উচিত এবং আমরা তা করেছি।”

জম্মু ও কাশ্মীর বিল নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের মন্তেব্যের প্রেক্ষিতে এই বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “এর আগেও কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এখন এমন কোনও ঘটনা নেই। এখন শুধু লাল চকে নয়, কাশ্মীরের প্রতিটি অলিতে গলিতে উত্তোলন করা হয়েছে ভারতীয় পতাকা।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top