News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্দ্রযান-৩-এর বড় প্রাপ্তি, চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরে এসেছে প্রপালশন মডিউল
Image

চন্দ্রযান-৩-এর বড় প্রাপ্তি, চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরে এসেছে প্রপালশন মডিউল

বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর (হি.স.): চন্দ্রযান-৩-এ নতুন সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ইসরোর তরফে এমনটাই জানানো হয়েছে। এই প্রোপালশন মডিউলে ভর করেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। বিক্রমের অবতরণের পর, এতদিন চাঁদের কক্ষপথেই ঘুরছিল ওই প্রোপালশন মডিউলটি। লক্ষ্যে সফল হওয়ার পর, এবার চন্দ্রযান-৩-এর এই অংশটিকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনলেন ইসরোর বিজ্ঞানীরা।

ইসরো এদিন এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চন্দ্রযান-৩-এর প্রপালশন মডিউল সফলভাবে মিশন শেষ করে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে। বিক্রম ল্যান্ডারকে চাঁদের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে নিয়ে যাওয়ার পর এটি ইসরোর আরেকটি অর্জন। ইসরো আসন্ন মিশনগুলির জন্য কাজ করছে, যার জন্য সফ্টওয়্যার প্রস্তুত করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩।

চাঁদে সফল ল্যান্ডিংয়ের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। বিজ্ঞানীদের প্রত্যাশার থেকেও বেশি কাজ করেছে। লক্ষ্য পূরণ হওয়ার বিজ্ঞানীরা দেখেন প্রোপালশন মডিউলের অনেকটা জ্বালানি বেঁচে গিয়েছে। ইসরোর বিজ্ঞানীরা এই জ্বালানি ব্যবহার করে প্রোপালশন মডিউলের আয়ু বাড়ানোর সিদ্ধান্ত নেন। তারপর থেকে চাঁদের কক্ষপথেই ঘুরছিল এটি। বেঁচে যাওয়া জ্বালানিকে ভবিষ্যতের চন্দ্র অভিযানে কাজে লাগানোর পরিকল্পনা শুরু হয়। এরপর প্রোপালশন মডিউলকে চাঁদ থেকে পৃথিবীতে ফিরিয়ে আনতে বিজ্ঞানীরা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন। উদ্দেশ্য ছিল যাতে পৃথিবীর জিও বেল্টের সঙ্গে ধাক্কা না লেগে যায় এই প্রোপালশন মডিউলটির। ধাক্কা লেগে গেলে যন্ত্রটি নষ্ট হয়ে যাওরার সম্ভাবনা থাকত। এর জন্য আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল ইসরোর তরফে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top