News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচ বছর অন্তর অন্তর দল ত্যাগের হিড়িক পড়েই থাকে, তাঁদের প্রধান স্নায়ুতন্ত্রই ঠিক নেই :  ডা. মানিক সাহা
Image

পাঁচ বছর অন্তর অন্তর দল ত্যাগের হিড়িক পড়েই থাকে, তাঁদের প্রধান স্নায়ুতন্ত্রই ঠিক নেই :  ডা. মানিক সাহা

আগরতলা, ৪ ডিসেম্বর: অসন্তুষ্ট বিজেপির একাংশ নেতা তলে তলে বিরোধী দলের দিকে ঝুঁকছেন। আজ প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে এমনই এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কটাক্ষের সুরে বলেন, পাঁচ বছর অন্তর অন্তর দল ত্যাগের হিড়িক পড়েই থাকে। তাঁদের প্রধান স্নায়ুতন্ত্রই ঠিক নেই। কিন্তু আমার মনে হয়, তিন রাজ্যের বিধানসভা ফলাফল দেখে তাঁরা এধরণের চিন্তাভাবনা আর সম্ভব নয় বুঝে গেছেন।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের নির্বাচনী ফলাফল অন্তত তাৎপর্যপূর্ন। কারণ, তিন রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফল থেকে স্পষ্ট জনগণ ইন্ডিয়া জোটকে প্রত্যাখাত করেছে। 

তিনি বিদ্রুপের সুরে বলেন, কংগ্রেসের পাশাপাশি বাম দলকে প্রত্যাখাত করেছে জনগণ। তিন রাজ্যে বিরোধীদের ফলাফল অত্যন্ত হতাশাজনক। আশ্চর্যের বিষয় হল নির্বাচনে বামেদের ফলাফল। ছত্তিসগড়ে বামেদের প্রাপ্ত ভোটের হার ০.০৪ শতাংশ, মধ্যপ্রদেশে ০.০১ শতাংশ ও রাজস্থানে ০.৯ শতাংশ।

তাঁর কথায়, বিরোধীদের জাতপাতের রাজনীতির জবাব তিন রাজ্যের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে দিয়েছে। এই জয় আত্মভারত ও সুশাসনের জয়। এই বিজয় নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিন রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।এদিন তিনি তিন রাজ্যের বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জে পি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন।

অসন্তুষ্ট বিজেপির একাংশ নেতা তলে তলে বিরোধী দলের দিকে ঝুঁকছেন সাংবাদিক সম্মেলনের এমনই এক প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, পাঁচ বছর অন্তর অন্তর দল ত্যাগের হিড়িক পড়েই থাকে। তাঁদের প্রধান স্নায়ুতন্ত্রই ঠিক নেই। কিন্তু আমার মনে হয়, তিন রাজ্যের বিধানসভা ফলাফল দেখে তাঁরা এধরণের চিন্তাভাবনা আর সম্ভব নয় বোঝে গেছেন।

Releated Posts

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top