News Flash

Image

কংগ্রেসের হাত থেকে মরুরাজ্য ছিনিয়ে নিল বিজেপি

জয়পুর, ৩ ডিসেম্বর (হি. স.) রাজস্থানে পাল্টে গেল মসনদ। কংগ্রেসের হাত থেকে মরুরাজ্যের তখত ছিনিয়ে নিল বিজেপি। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় ভোট হয়েছিল ১৯৯টি আসনে। এর মধ্যে ১১৫টি আসন গেল বিজেপির দখলে।

২০০ আসনের রাজস্থানে ২৫ নভেম্বর ভোট হয়েছে ১৯৯টি বিধানসভা আসনে। কড়া নিরাপত্তায় চলা সেই ভোটের ফলই বেরিয়েছে রবিবার। তাতেই দেখা গেল কংগ্রেসের হাত থেকে রাজস্থানের ক্ষমতা যাচ্ছে বিজেপির কাছে। রাজস্থানে সরকার গড়তে প্রয়োজন ১০১টি আসন। বিজেপি ইতিমধ্যেই জয়ী হয়েছে ১১৫টি আসনে, ৬৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস ও বিএসপি ২টি আসন সহ অন্যান্যরা ১৫টি আসনে জয়ী হয়েছে। এই রাজ্যেও পালাবদল নিশ্চিত। হারের মুখ দেখতে চলেছে অশোক গেহলটের সরকার।

এই পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, ”আমি সবসময়ই বলেছি গণতন্ত্রে জনতার রায় শেষ কথা বলে। জনতার রায়কে আমরা গ্রহণ করছি। আগামীর সরকারের প্রতি আমার শুভকামনা রইল। আমি আশা করব পরবর্তী সরকার জনতার কল্যাণের জন্য কাজ করবে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top