News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • এই রায় মোদীর সাফল্যের পক্ষে, ৩ রাজ্যের ফলাফলে প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যর
Image

এই রায় মোদীর সাফল্যের পক্ষে, ৩ রাজ্যের ফলাফলে প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যর

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : “কিছু জনভিত্তি হারিয়ে ফেলা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যে ঘৃণা, বিভাজন, সাম্প্রদায়িক রাজনীতির যে আবহ তৈরি করতে চেয়েছিল তার বিপক্ষে রায় দিয়েছে মানুষ। তিনরাজ্যে বিজেপির জয়জয়কারের প্রবণতা সামনে আসতেই ভোট নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে একথা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

সামনের বছর লোকসভা ভোট । তার আগে রবিবার দেশের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এগিয়ে রয়েছে । তিনরাজ্যে বিজেপির জয়জয়কারের প্রবণতা সামনে আসতেই ভোট নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। সেখানেই মোদীর-শাহের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি বিরোধী আইএনডিআই জোটেরও তুলোধনা করলেন। স্পষ্ট বললেন, “কিছু জনভিত্তি হারিয়ে ফেলা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যে ঘৃণা, বিভাজন, সাম্প্রদায়িক রাজনীতির যে আবহ তৈরি করতে চেয়েছিল তার বিপক্ষে রায় দিয়েছে মানুষ। এই রায় ভারতের পক্ষে, নরেন্দ্র মোদীর সাফল্যের পক্ষে, ভারতীয় অর্থনীতির স্থিতিশীলতার পক্ষে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে, ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে।”

দলের দেশজোড়া সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেও রাজ্য সরকারের তুলোধনা করতে ভুললেন না শমীক। প্রশ্ন তোলেন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কড়া সমালোচনা করে শমীক বলেন, “আমাদের রাজ্যে সেখানে আমরা আছি, সেখানে গণতন্ত্র কার্যত বাজেয়াপ্ত, সেখানে মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, সেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া হয়, সেখানে স্পিকার সরাসরি দল ভাঙানোর খেলায় অংশগ্রহণ, সেখানে সাংবিধানিক প্রধান বারবার কদর্য ভাষায় আক্রমণের স্বীকার হন, রাজ্যের প্রাকৃতিক সম্পদ পুলিশের উপস্থিতিতে লুঠ করা হয়।”

শমীকের দাবি শীঘ্রই এসবের বিরুদ্ধে গর্জে উঠবে বাংলার মানুষ। বলেন, “আজ গোটা ভারতবর্ষের মানুষ যে রায় দিয়েছেন আমাদের বিশ্বাস এ রাজ্যেও আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখতে পাওয়া যাবে। এই নির্বাচনে অনেকে সেমিফাইনাল বলছিলেন। ফলাফল বলে দিচ্ছে ফাইনাল কেমন হবে। কালের দেওয়ালে লেখা হয়ে গিয়েছে ২০২৪ সালের ১৫ আগস্ট জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী।”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top