News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্দ্রে রাজোয়েলিনাকে আবার মাদাগাস্কারের রাষ্ট্রপতি হওয়ার জন্য অভিনন্দনবার্তা প্রধানমন্ত্রীর
Image

আন্দ্রে রাজোয়েলিনাকে আবার মাদাগাস্কারের রাষ্ট্রপতি হওয়ার জন্য অভিনন্দনবার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আবারও মাদাগাস্কারের রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্দ্রে রাজোয়েলিনাকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আন্দ্রে রাজোয়েলিনাকে আন্তরিক অভিনন্দন। ভারত-মাদাগাস্কার অংশীদারিত্ব এবং ভিশন সাগরকে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ রয়েছি।”

শুক্রবার মাদাগাস্কারের উচ্চ সাংবিধানিক আদালত (এইচসিসি) রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি আন্দ্রে রাজোয়েলিনার বিজয় নিশ্চিত করেছেন। এইচসিসি- এর ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুসারে জানা গিয়েছে, রাজোয়েলিনা প্রদত্ত ভোটের ৫৮.৯৬ শতাংশ জিতেছেন।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top