News Flash

  • Home
  • দিনের খবর
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, কম্পনের তীব্রতা ৩.৪
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, কম্পনের তীব্রতা ৩.৪

শ্রীনগর, ২ ডিসেম্বর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। শনিবার সকালে ৩.৪ তীব্রতা ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার সকাল ৮.২৫ মিনিট নাগাদ ৩.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র। মৃদু তীব্রতার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কোথাও।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগাম থেকে ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে, শ্রীনগর থেকে ২৭৮ কিলোমিটার উত্তর-পূর্বে, গুলমার্গ থেকে ৩১৩ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে এবং কাটরা থেকে ৩৫২ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

Releated Posts

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

রাজস্থানের বিধানসভায় আবারও বোমা হুমকি, তীব্র আতঙ্ক, জোরদার নিরাপত্তা তল্লাশি

জয়পুর, ২৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বিধানসভায় সোমবার ফের বোমা হুমকির ইমেল আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top