News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৯ ডিসেম্বর ত্রিপুরা পাবলিশার্স গিল্ড এর উদ্যোগে বইমেলা শিশু উদ্যানে
Image

আগামী ৯ ডিসেম্বর ত্রিপুরা পাবলিশার্স গিল্ড এর উদ্যোগে বইমেলা শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর : ত্রিপুরা পাবলিশার্স গিল্ড এর উদ্যোগে ষোলোতম পুস্তক মেলায় শুরু হচ্ছে আগরতলা শিশু উদ্যানে। ষোলতম এই পুস্তকমেলার উদ্বোধন হবে ৯ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটায়। চলবে ১৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত। প্রতিদিন বেলা দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা।  ছুটির দিনে মেলা খোলা থাকবে রাত সাড়ে আটটা পর্যন্ত।

এছাড়াও পুস্তকমেলার মঞ্চে গিল্ডের বিভিন্ন পুরস্কার বিতরণ, কবি সম্মেলন, আলোচনাসভা, বিতর্ক, শ্রুতিনাটক ইত্যাদি সহ প্রতিদিন থাকবে নানা আকর্ষক ও মনোগ্রাহী অনুষ্ঠান।

উল্লেখ্য, ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ২০০৫ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো আগরতলা পুস্তকমেলা’র আয়োজন করেছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে।  ২০১৯ পর্যন্ত টানা পনেরো বছর  এই মেলার আয়োজন হয়েছে শহরে। ২০২০-২০২২ কোরোনাজনিত পরিস্থিতির কারণে টানা তিন বছর এই পুস্তকমেলা বন্ধ ছিল। এ বছর আবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও উদ্যোক্তারা জানিয়েছেন,  প্রতি বছর যে ‘দীপানি বৈদ্য খাসনবীশ স্মৃতি সাহিত্য পুরস্কার দেওয়া হয়, পুস্তকমেলায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এবারও তা দেওয়া হবে। ২০২৩-এ গিল্ডের এই পুরস্কার পাচ্ছেন রাজ্যের বরিষ্ঠতম সাহিত্যিক তথা কথাশিল্পী সুবিমল রায়। আগামী ১১ ডিসেম্বর এই পুরস্কার প্রদান করা হবে। 

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top