News Flash

  • Home
  • দিনের খবর
  • তাপমাত্রা বেড়ে ২০.১ ডিগ্রিতে পৌঁছল কলকাতায়, শীতের পরিবর্তে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে
Image

তাপমাত্রা বেড়ে ২০.১ ডিগ্রিতে পৌঁছল কলকাতায়, শীতের পরিবর্তে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): নামার পরিবর্তে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে এখন ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। নিখোঁজ হয়ে গিয়েছে ঠান্ডা। অনুভূত হচ্ছে গরম। দেখতে দেখতে ডিসেম্বর মাসও এসে গেল, এখনও সেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে শীতের আগমণ বারবার বাধা পড়ছে কোনও না কোনও কারণে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে শুক্রবারই গভীর নিম্নচাপ হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার ফলে দেখা দিতে পারে দুর্যোগ। ডিসেম্বরের এই ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। আগেভাগেই তা নিয়ে সতর্ক আবহাওয়া দফতর। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top