News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরকারের চিন্তাভাবনা ও কর্ম নীতির পরিবর্তন দেশে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে : প্রধানমন্ত্রী
Image

সরকারের চিন্তাভাবনা ও কর্ম নীতির পরিবর্তন দেশে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.) : সরকারের চিন্তাভাবনা ও কর্ম নীতির পরিবর্তন দেশে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমলাতন্ত্র একই, জনগণও একই, তবুও, যখন দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হয়, তখন সবকিছু বদলে যেতে শুরু করে এবং ভারত গতিশীলভাবে এগিয়ে যায়।” রোজগার মেলার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫০ হাজারের বেশি নতুন নিয়োগপ্রাপ্তদের চাকরির নিয়োগপত্র বিতরণ করেছেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত সরকার দেশের লক্ষাধিক যুবককে চাকরি দেওয়ার অভিযান চালিয়ে যাচ্ছে। আজ ৫০ হাজারের বেশি নিয়োগপ্রাপ্তকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। এই নিয়োগপত্র আপনাদের পরিশ্রম ও মেধার ফসল। আমি আপনাদের এবং আপনাদের পরিবারকে অনেক অভিনন্দন জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারত সরকারের কর্মচারী হিসেবে আপনাদের সবাইকে বড় দায়িত্ব পালন করতে হবে। আপনারা যে পদেই থাকুন না কেন, যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, আপনাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত দেশবাসীর জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে সমতার নীতিকে উপেক্ষা করা হয়েছে। ২০১৪ সালের আগে, সমাজের একটি বড় অংশ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। ২০১৪ সালে যখন দেশ আমাদের সেবা করার সুযোগ দিয়েছিল এবং সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছিল, আমরা প্রথমে ‘অবঞ্চিতদের অগ্রাধিকার’ মন্ত্র নিয়ে এগিয়ে যেতে শুরু করি।” মোদী বলেছেন, “ভারত সরকারের নীতি ও সিদ্ধান্ত এখন দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ভারতের বৃদ্ধির হার নিয়ে খুবই ইতিবাচক।”

Releated Posts

এসআইআর-সহ সব সিদ্ধান্ত সর্বসম্মত, নির্বাচন কমিশনারদের মতপার্থক্যের প্রতিবেদন খারিজ ইসিআই-এর

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের (ইসিআই) দুই নির্বাচন কমিশনার একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে নথিভুক্তভাবে আপত্তি জানিয়েছিলেন—একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের…

ByByNews Desk Sep 23, 2026

ইসিআই-এর মতপার্থক্য নিয়ে বিতর্ক: কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা ও এসআইআর স্থগিতের দাবি চিদম্বরমের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর কংগ্রেসের…

ByByNews Desk Sep 23, 2026

প্রতিরক্ষা উৎপাদনে রেকর্ড, ১.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল ভারতের উৎপাদন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, দেশীয়করণ এবং আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন গতি দেখা দিয়েছে। ২০২৫-২৬…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026
Scroll to Top